বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতি বছর মিষ্টি পাঠান, এটা জানার পর মমতা দিদিও বছরে দু একবার মিষ্টি পাঠায় আমাকে

সম্পূর্ণ অরাজনৈতিক একটি সাক্ষাৎকার। কিন্তু নির্বাচনের মরশুমে সেখানেও ঘুরেফিরে রাজনীতির কথা চলেই এল। অক্ষয় কুমারের সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তবে হ্যাঁ, এ আলাপচারিতায় কোনও আক্রমণ নয়, ছিল সৌজন্যের কথা।

বলিউডের খিলাড়ি কুমারের সঙ্গে খোশ মেজাজে ধরা দিলেন মোদি। প্রধানমন্ত্রী আম খেতে ভালবাসেন কিনা, কিংবা অবসরের কথা ভাবেন কিনা, এসব আলোচনাই হল তাঁদের মধ্যে। রাজনীতির গণ্ডির বাইরে গিয়ে বিরোধী দলের নেতা-নেত্রীদের সঙ্গে বন্ধুত্বের কথাও জানালেন মোদি। সেখানেই এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। রাজনীতির আঙিনায় যতই প্রতিদ্বন্দ্বিতা থাক না কেন, ‘দিদি’র সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক যে নিখাদ, তা মোদির কথাতেই স্পষ্ট। তিনি জানালেন, বছরে অন্তত তিন-চারবার নিজে পছন্দ করে মোদিকে কুর্তা, পাজামা পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। মজা করে প্রধানমন্ত্রী বলেন, “মানুষ শুনলে নিঃসন্দেহে অবাক হবেন। বিশেষ করে এই ভোটের মরশুমে। কিন্তু মমতা দিদি আমায় প্রত্যেক বছর উপহার দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমায় প্রতি বছর নতুন ধরনের মিষ্টি পাঠান। এটা জানার পর থেকে দিদিও বছরে দু-একবার মিষ্টি পাঠান আমায়।”

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.