বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়েছে খালেদা জিয়াকে

চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়েছে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সোমবার বেলা ১২টা ৩৬ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর বিএসএমএমইউর মূলফটক দিয়ে প্রবেশ করে। এর পর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কেবিন ব্লকে নিয়ে যাওয়া হয়। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বেলা ১২টা ২০ মিনিটে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে বহনকারী অ্যাম্বুলেন্স বিএসএমএমইউর পথে রওনা হয়। ১৬ মিনিটেই অ্যাম্বুলেন্স ও সঙ্গে থাকা গাড়িবহর হাসপাতালে পৌঁছে যায়। গাড়িবহরে ছিল পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও কারাকর্তৃপক্ষের কয়েকটি গাড়ি।

হাসপাতালে খালেদা জিয়ার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মেডিকেল বোর্ডের পরামর্শে প্রয়োজনে তাকে সেখানে ভর্তিও করা হতে পারে। কারাগার ও হাসপাতালসূত্রে এসব তথ্য জানা গেছে।

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার পথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সড়কে বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হাসপাতালের সামনেও বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা গেছে।

বিএসএমএমইউতে চিকিৎসা নিতে সম্মতির কথা আজ সকালে কারাকর্তৃপক্ষকে জানান খালেদা জিয়া। সকালে কারাকর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল, আজ যেকোনো সময় তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হতে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.