নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় ফেরদৌসের ভিসা বাতিল করেছে ভারত

তৃণমুল কংগ্রেসের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস এর ভিসা বাতিল করেছে ভারতীয় দূতাবাস। রোববার ফেরদৌস পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের হেমতাবাদ ও করণদিঘিতে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়ালের সমর্থনে প্রচারণায় অংশ নেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, নির্বাচনী প্রচারণায় ফেরদৌসের অংশগ্রহণ নির্বাচনী নীতিমালা বহির্ভূত। কোন বিদেশী অভিনয়শিল্পী ভারতের নির্বাচনে প্রচারণা করতে পারেন না। এ অভিযোগের পরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার তদন্ত শুরু করে।

শুদ্ধস্বর/এন.এইচ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.