দলের সিধান্ত মানতে চার নির্বাচিত এমপিকে তারেক জিয়া ফোন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা জাহিদুর রহমান গত বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন। তার এ শপথগ্রহণের পর নির্বাচিত অন্য চার নেতাকে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে ফোন দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ সিনিয়র নেতারাও তাদের সঙ্গে কথা বলেছেন।
আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলমান পরিস্থিতিতে করণীয়

বিষয়ে বৈঠকে বসছেন দলের স্থায়ী কমিটির নেতারা। স্কাইপের মাধ্যমে এ বৈঠকে লন্ডন থেকে যোগ দেবেন তারেক রহমান।
জাতীয় সংসদের স্পিকারের কাছে শপথগ্রহণের পর জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়া অন্য চারজনও শপথ নেবেন। এদিকে গতকাল মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমাদের দলের নির্বাচিতদের শপথ নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে চাপ রয়েছে। চেয়ারপারসনের গুলশান অফিস সূত্র জানায়, বিএনপি আশা করছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশের পর ধানের শীষ প্রতীকে নির্বাচিত বাকিরা দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন। তারা শপথ নেবেন না।

শুদ্ধস্বর/এইচবি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.