তারেকের নির্দেশেই নির্বাচিতরা শপথ নিয়েছেন কি না নিশ্চিত নন গয়েশ্বর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই দলটির নির্বাচিতরা শপথ নিয়েছেন কিনা বিষয়টি সম্পর্কে এখনো তিনি নিশ্চিত     নন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নয়াপল্টনে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, দলীয় সিদ্ধান্ত হলে মহাসচিবও শপথ নিতে পারেন।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দলীয় সিদ্ধান্ত একজন বা দুইজনের বেলায় হয় না। সবার জন্যে হয়। যখন প্রযোজ্য হয় সবার জন্যে হয়। যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তে শপথ নেয় চারজন। তাহলে সেটা মহাসচিবের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।’

শুদ্ধস্বর/এস কে এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.