জুলিয়ান অ্যাসাঞ্জকে চ্যাংদোলা করে ইকুয়েডরের দূতাবাস থেকে বের করেছে লন্ডনের পুলিশ

উইকিলিকসের সহপ্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে চ্যাংদোলা করে ইকুয়েডরের দূতাবাস থেকে বের করেছে লন্ডনের পুলিশ।

লন্ডনের পুলিশ আজ বৃহস্পতিবার জানিয়েছে, ইকুয়েডরের দূতাবাসে প্রবেশ করে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ সাত বছর ধরে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন অ্যাসাঞ্জ।

যুক্তরাজ্যের পুলিশ অ্যাসাঞ্জকে যেভাবে গ্রেপ্তার করেছে তার একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি। সেখানে দেখা যায়, জুলিয়ান অ্যাসাঞ্জের মুখ ভর্তি সাদা দাড়ি। দাড়িগুলো বেশ বড় বড়। তাঁকে জাপটে ধরে চ্যাংদোলা করে বের করে পুলিশ কর্মকর্তারা।

অ্যাসাঞ্জের বিরুদ্ধে ২০১০ সালে সুইডেনে দুজন নারীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়। তবে তা পরবর্তী সময়ে প্রত্যাহার করে নেওয়া হয়। লন্ডন পুলিশ বলছে, আদালতে আত্মসমর্পণ করতে ব্যর্থ হওয়ার কারণে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.