‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে জামাতের সংস্কারপন্থীরা নতুন দলের ঘোষণা দিল

জামায়াত থেকে বেরিয়ে এসে নতুন একটি রাজনৈতিক দল গড়ার প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন সংগঠন করেছেন দলটির সংস্কারপন্থীরা।

শনিবার এক সংবাদ সম্মেলনে জামায়াতের বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে নতুন এই রাজনৈতিক সংগঠনের।

‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’ স্লোগান হচ্ছে তাদের এই উদ্যোগের প্রাথমিক পদক্ষেপ। মঞ্জু বলেন, এটা কোনো ধর্মীয় রাজনৈতিক দল হবে না। দেশের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে এতে।

তিনি বলেন, পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি তাদের কাজ শুরু করে দিয়েছে।

আর ১৯ দফা কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন মঞ্জু। ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু চট্টগ্রামি কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও সভাপতি ছিলেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরারও সদস্য ছিলেন তিনি।

ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু একসময় চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরেরও সভাপতি ছিলেন। বহিষ্কৃত হওয়ার আগে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন তিনি।

মঞ্জু দাবি করেন, এই দল গঠনের উদ্যোগের নেপথ্যে ক্ষমতাসীন দলের কোনো মদদ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলামও এই সংবাদ সম্মেলনে ছিলেন।

তাজুল দাবি করেন, তিনি আগে জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন না, তবে পেশাগতভাবে তিনি জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন।

এর আগে জামায়াতে সংস্কার এবং একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইতে শীর্ষ নেতৃত্বকে রাজি করাতে ব্যর্থ হয়ে গত ১৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনকারী ব্যারিস্টার রাজ্জাক। কয়েক বছর ধরে তিনি লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে আছেন।

ব্যারিস্টার আবদুর রাজ্জাক জামায়াত বিলুপ্ত করে নতুন দল গঠনের পরামর্শ দিয়েছিলেন দলের আমীর মকবুল আহমাদকে। তার পদত্যাগের দিনই জামায়াত থেকে বহিষ্কৃত হন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.