খালেদা জিয়ার সাথে স্বজনদের সাক্ষাত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ভাইবোনসহ পরিবারের চার সদস্য। তারা পৌনে এক ঘণ্টার মতো কথা বলেন বলে কারা সূত্রে জানা গেছে।

আজ মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভীক এস্কান্দার। পরে তারা বিকাল ৪টা ১০ মিনিটে দেখা করতে যান খালেদা জিয়াকে রাখা কেবিনে। সেখান থেকে তারা ৪টা ৫৫ মিনিটের দিকে বেরিয়ে যান। এর আগে তাদের পক্ষ থেকে খালেদার সাক্ষাৎ পেতে অনুমতি চাওয়া হয় কারা কর্তৃপক্ষের কাছে।

জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলর মাহবুব উল ইসলাম সত্যতা স্বীকার করেন।

শুদ্ধস্বর/এস কে এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.