খালেদা জিয়ার সাজার ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ নেইঃআইনমন্ত্রী আনিসুল হক

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজার ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন,‘খালেদা জিয়াকে এতিমের টাকা চুরির দায়ে নিম্ন আদালতে শাস্তি দেওয়া হয়েছে। সেই শাস্তির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেছিলেন,সেখানে তাকে পাঁচ বছর থেকে ১০ বছর সাজা দেওয়া হয়েছে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ আমি খুঁজে পাই না।’

আনিসুল হক বলেন, ‘আইনের শাসন দেশে আছে বলেই এসব দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া হয়। আমি দৃঢ়ভাবে বলতে পারি, বিএনপির আমলে আইনের শাসন ছিল না। শেখ হাসিনা যেদিন থেকে সরকার গঠন করেছিলেন,সেদিন থেকে বিচার ব্যবস্থা স্বাধীন।

এসময় আইনমন্ত্রী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্পর্কে সবার সন্দেহ আছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘রিজভী নামে এক ভদ্রলোক আছেন, তিনি বেগম জিয়াকে নিয়ে কী বলেন, আর কী বুঝেন এ সম্পর্কে সবার সন্দেহ আছে। তার সম্পর্কে আমি কিছু বলতে চাই না।’

 

One comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.