কেরানীগঞ্জে মহিলা দলের সভা পুলিশ ঘিরে রেখেছে

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন বিএনপির বৈঠক পুলিশ ঘিরে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দক্ষিণ কেরাণীগঞ্জে মহিলা দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী। আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে বৈঠক শুরু হলে স্থানীয় পুলিশ বাসা ঘিরে রাখে এবং প্রোগ্রাম বন্ধ করতে বলে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পুলিশকে সংযত ও পেশাদার আচরণ করতে বলেন রুহুল কবির রিজভী।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.