পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইমামুল হক বুধবার ডয়চে ভেলেকে বলেন, ২০ থেকে ২৫ ভাগ পানি আসে ভূপৃষ্ঠ থেকে। বাকি পানি ভূগর্ভস্থ । তাই পরিশোধন পর্যায়ে পানি ঠিকই থাকে। উৎসে পানির মান বজায় থাকে। কিন্তু সমস্যা হয় সরবরাহ লাইনে। এই লাইনগুলো খুবই খারাপ। ওয়াসা এটাকে গুরুত্বই দেয় না। এদেশে প্রধানমন্ত্রী না বললে তো কিছু হয় না। হয়তো আমাদের প্রধানমন্ত্রীর বলা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, ঢাকা শহরে যত ময়লা আবর্জনা ও দূষিত পদার্থ আছে, তার সব এই পাইপলাইনে ঢোকে। কিন্তু ওয়াসার দায়িত্ব হলো গ্রাহক পর্যায় পর্যন্ত বিশুদ্ধ পানি পৌঁছে দেয়া, সেটা তারা করেন না। তাই পানিতে শুধুই ই-কোলাই কেন, আরো অনেক জীবাণু এবং দূষিত পদার্থ থাকে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
শুদ্ধস্বর/ এস কে এস

