এরশাদের বনানী অফিসে টাকা চুরি

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

তিনি বলেন, বেতন ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য টাকাগুলো চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের রুমে রাখা ছিল। সোমবার রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা তালা ভেঙে টাকাগুলো নিয়ে গেছে। ওই রুম ছাড়াও আরও তিনটি রুমের তালা ভাঙা হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ এসেছে।

এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান ডেপুটি প্রেস সেক্রেটারি।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.