আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে জামাত আল তৌহিদ আল ওয়াতানিয়া

শুরুতে হামলার কথা অস্বীকার করলেও শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা ও আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে জামাত আল তৌহিদ আল ওয়াতানিয়া (ন্যাশনাল তাওহীদ জামাত) নামের একটি সংগঠন। সৌদিভিত্তিক আল আরাবিয়া টেলিভিশনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা তাস।

তাসের খবরে বলা হয়, আল আরাবিয়া টিভি চ্যানেল সোমবার (২২ এপ্রিল) টুইটারে জানিয়েছে, স্থানীয় সন্ত্রাসী সংগঠন জামাত আল তৌহিদ আল ওয়াতানিয়া হামলার দায় স্বীকার করেছে। তবে টুইটে তারা এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছিল, পনের দিন আগে ন্যাশনাল তাওহিদ জামায়াত নামে একটি সংগঠন এমন হামলা চালাতে পারে বলে তথ্য ছিলো শ্রীলঙ্কার পুলিশের কাছে। কিন্তু, সে হামলা ঠেকাতে পারেনি তারা।

তবে শুরুতে হামলার কথা অস্বীকার করেছিল সংগঠনটি। যদিও হামলার পেছনে এনটিজেই দায়ী বলে পুলিশের তরফ থেকে সন্দেহ করা হচ্ছিল।

সংবাদ সূত্র , তাস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.