সন্ত্রাসীদের সঙ্গে ছবি তুলি না, শোভনকে ভিপি প্রার্থী অরণী (ভিডিও)

ঢাবি লাইভ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পরাজিত ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সঙ্গে ছবি তুলতে অনীহা প্রকাশ করেছেন। অরণি স্বতন্ত্র জোট থেকে ভিপি প্রার্থী হয়েছিলেন।

জানা গেছে, ছাত্রলীগ সভাপতি শোভন বুধবার নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরের সঙ্গে কুশল বিনিময় করতে গেলে সেখানে অন্য প্যানেলের প্রার্থীরাও ছিলেন। এসময় নুরের সঙ্গে কোলাকুলি করে ছবি তুলেন শোভন। পরে তিনি সেখানে থাকা অন্যদের সঙ্গেও কথা বলেন। এক পর্যায়ে স্বতন্ত্র জোটের প্রার্থী অরণির সঙ্গে শোভনের একটি ছবি তুলতে চান সেখানে থাকা এক ছাত্র। এসময় অরণি তৎক্ষনাত তাতে অনিহা প্রকাশ করেন। তিনি বলেন না ভাই কালকে রোকেয়া হলে এই লোক নিজে আমাদের বলছে মার ধর। উনার সঙ্গে ছবি তুলবো না। সন্ত্রাসীদের সঙ্গে ছবি তুলি না। একথা বলার পর শোভন কিছু না বলে সেখান থেকে চলে যান। তাদের ওই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভনকে ফিরিয়ে দেওয়ার পর সংবাদিকদের কাছে অরণী সেমন্তী খান বলেন, ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালিয়েছে। তাদের আমরা বিশ্বাস করি না। তাদের সাথে কুশল বিনিময় করতে চাই না। কারো মিষ্টি কথায় তিনি ভুলতে চান না বলেও জানান স্বতন্ত্র এই প্রার্থী

এর আগে, ডাকসু নির্বাচনে পরাজিত ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভন সেমন্তীর সাথে দেখা করতে গেলে তাকে ফিরিয়ে দেন। সেমন্তী বলেন, ছাত্রলীগ সভাপাতি শোভন আমার কাছে এসেছিলেন, কিন্তু আমি তার সাথে কুশল বিনিময় করতে পারি না, কারণ ভোটের দিন তার নির্দেশেই রোকেয়া হলের ভিতরে আমাদের ওপর হামলা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.