রাশেদ খানকে হত্যার হুমকি

কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়েছে। আর এমন হুমকিতে অসুস্থ হয়ে পড়েছেন রাশেদের মা সালেহা বেগম। রাশেদের পরিবার জানিয়েছে, ছেলেকে হুমকি দেয়ায় রাশেদের মা সালেহা বেগম অসুস্থ হয়ে পড়েন। তাকে ঝিনাইদহ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে রাসেদের মা সালেহা বেগম সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নেন। তবে বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি ফিরে যান।
রাশেদের বাবা আবাই বিশ্বাস বলেন, বুধবার সন্ধ্যার পর দুই ব্যক্তি মোটরসাইকেলে তাদের গ্রামের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। আমরা তাদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় না দিয়ে চলে যায়।

এ বিষয়ে মুহাম্মদ রাশেদ খান বলেন, বুধবার সন্ধ্যার পর দুই ব্যক্তি মোটরসাইকেলে আমার গ্রামের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। আমার বাবা-মাকে তারা বলেন ‘আপনার ছেলেকে এসব বন্ধ করতে বলেন। বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.