ভোটে অনিয়ম, কারচুপি, জালভোট ও ছাত্রলীগের অধিপাত্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে জাতীয়বাদী ছাত্রদল। মঙ্গলবার দুপুরে ছাত্রদলের ভিপি মোস্তাফিজ রহমান এই ঘোষণা দেন।
এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং পুনঃতফসিল ও পুনঃনির্বাচন দাবি করছেন।
শুদ্ধস্বর/এন.এইচ

