বাসচাপায় নিহত বিইউপি শিক্ষার্থীর পরিবারকে তাৎক্ষণিক ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর বাসচাপায় প্রাণহানির ঘটনায় তার পরিবারকে সুপ্রভাত পরিবহনকে তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নিহতের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বুধবার জনস্বার্থে করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।

শুদ্ধস্বর/এন.এইচ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.