বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন পালন করেছে বঙ্গবন্ধু ফাউণ্ডেশন জার্মানি । সংগঠনের সভাপতি মাহাফুজ ফারুখের সভাপতিত্বে এই সভায় ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহাবুবুল আলম হানিফ , এবং বঙ্গবন্ধু ফাউণ্ডেশের কেন্দ্রীয় সাধারন সম্পাদক নুরুল ইসলাম ঠানডু । এছাড়াও বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় আওয়ামীলীগের উপদেষ্টা শ্রী অনিল দাস গুপ্ত ,লেখিকা নাজমুন নেসা পিয়ারি, জাহিদুল ইসলাম পুলক, হাফিজুর রহমান আলম, মহসিন হায়দার মনি, আবু জাফর স্বপন , খসরু খান, আব্দুল ওয়াদুদ , মমতাজুল ফেরদৌস জোয়ারদার, কণ্ঠ শিল্পী জালাল আবেদিন । প্রবাসীদের উদ্দেশ্য মাহাবুবুল আলম হানিফ বলে সরকার বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে এ জন্য সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়ার শপথ নিতে হবে । বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে এই সভা পরিচালনা করেন ফাউণ্ডেশনের অন্যতম নেতা নজরুল ইসলাম খালেদ । সভা শেষ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় , অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখিকা এবং বাচিক শিল্পী হ্যাপি উদ্দিন । উপস্থিত প্রবাসীদের নৈশ ভোজে আপ্যায়িত করা হয় ।

