নিষিদ্ধ হতে পারেন পিএসজি তারকা নেইমার

ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফাকে গালি দেয়ায় নিষিদ্ধ হতে পারেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা নেইমার। ২৮ মার্চ উয়েফার সভায় তার শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে আসর থেকে ছিটকে যায় পিএসজি। ম্যাচের ৯৪তম মিনিটে পেনাল্টিতে জয়সূচক গোলটি পায় ম্যানইউ। চোটের কারণে ম্যাচটিতে ছিলেন না নেইমার। তবে গ্যালারিতে বসে পিএসজির হার দেখেন তিনি। আর ভিএআরের বিতর্কিত সিদ্ধান্তে মেজাজ হারিয়ে ফেলেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে উয়েফাকে গালি দিয়ে ব্রাজিলিয়ান তারকা লেখেন, ‘এটা লজ্জার। উয়েফা এখনো চার ব্যক্তির ওপর দায়িত্ব দিয়ে যাচ্ছে যারা ফুটবল ও ভিএআর রিভিউ নিয়ে কিছুই জানে না।

এটি হ্যান্ডবল না। পেছনে হ্যান্ডবল হয় কীভাবে? গো এফ*** ইওরসেলভস।’
উয়েফার শৃঙ্খলা রক্ষা কমিটি জানায়, এই মন্তব্য করে নেইমার উয়েফার আচরণবিধির ১১ নম্বর আর্টিকেল ভঙ্গ করেছে। যার শাস্তি হল এক থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা। তার শাস্তি কার্যকর হবে চ্যাম্পিয়ন্স লীগের আগামী আসরে।

শুদ্ধস্বর/এন.এইচ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.