ঢাকা বিশ্ববিদ্যালয়ে নূর চত্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনের স্থানকে নবনির্বাচিত ডাকসুর ভিপি নুরুল হক নুরের নামে ফের ’নুর চত্বর’ ঘোষণা করে সাইনবোর্ড ঝুলানো হয়েছে। বুধবার সকালে সেখানে নুর চত্বর লেখা একটি সাইনবোর্ড ঝুলতে দেখা যায়।

এর আগে গত বছরের ৩০ জুন কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হন নুরুল হক নুর। পরবর্তীতে সে স্থানকে ’নুর চত্বর’ ঘোষণা দিয়ে গাছে একটি সাইনবোর্ড লাগায় ’বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। পরে সেই সাইনবোর্ড খুলে ফেলে ছাত্রলীগ।

দীর্ঘ ২৮ বছর পর গত ১১ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হওয়ার পর সে স্থানে সাইনবোর্ডটি ফের ঝুলানো হল। তবে এবারের ব্যানারে ’বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর নাম লেখা হয়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.