ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অবরোধে যোগ দিয়েছে

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে ওই এলাকার যান চলাচল। আজ বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় বিশ^বিদ্যালয়ের শিক্ষাথীরা।

এর আগে সকাল সাড়ে দশটার দিকে দু’শতাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে মিছিল বের করে। মিছিলটি রোকেয়া হলের সামনে দিয়ে ভিসির বাসভবন হয়ে, ব্যবসায় শিক্ষা অনুষদ, কলাভবন হয়ে আবার টিএসসিতে যায়। পরে তারা শাহবাগ অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এদিকে, পুরান ঢাকা, ফার্মগেট ও ধানমন্ডি ও সায়েন্স ল্যাবসহ বিভিন্ন এলাকায় কলেজ -বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়েছে। এতে বন্ধ হয়ে গেছে বিভন্ন এলাকার যান চলাচল। বেলা বারটার দিকে সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে মিরপুর সড়ক অবরোধ করে।

মিরপুর-ধানমন্ডি সড়কে অবস্থান নিয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি, সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা সেখানে গাড়ির চেক করেছন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.