ডাকসু নির্বাচন: দুপুর ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করলে ভোট দেওয়া যাবে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে যে সকল ভোটার দুপুর ২টার মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করবে তাদের সবার ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিভিন্ন ছাত্রসংগঠন নির্ধারিত সময়ের মধ্যে (সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত) প্রায় ৪৩ হাজার ভোটগ্রহণ সম্ভব হবে না মনে করে সময় বাড়ানোর দাবি জানালে প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে বলা হয়, প্রতিটি ভোটকেন্দ্রে ‘আর্চওয়ে মেটাল ডিটেক্টর’ স্থাপন করা হবে। শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ২টার মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করবে তাদের সবারই ভোটগ্রহণ করা হবে।

‘ভোটার নিজের আইডি কার্ড দেখিয়ে ব্যালট পেপার সংগ্রহ করে প্রার্থীর নামের ডানপাশে নির্ধারিত ঘরে ক্রস চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ বুথ ও প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা রাখা হবে।’

দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুদ্ধস্বর/এন.এইচ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.