খ্যাতিমান সংগীতশিল্পী খুরশীদ আলম বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার তিনি বগুড়ায় জয়পুরহাট সমিতি নামে একটি সংগঠনের অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় চারমাথা এলাকা থেকে গাড়ি নিয়ে শহরের ম ম ইন হোটেলের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি ট্রাক তার গাড়িকে ধাক্কা দিলে তিনি,তার সঙ্গে থাকা সেলিম এবং ড্রাইভার আহত হন। এ সম্পর্কে জানতে মুঠোফোনে খুরশীদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনা সত্যি। তবে আমি ভালো আছি।

