চকবাজারে দাহ্য পদার্থের গোডাউন নয়, শো-রুম থাকতে পারে: প্রধানমন্ত্রী

চকবাজারে দাহ্য পদার্থের কোনো গোডাউন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে ওই এলাকায় দাহ্য পদার্থের শো রুম থাকতে পারে বলে জানান তিনি। সেই সঙ্গে দাহ্য পদার্থ মজুতের জন্য আলাদা জায়গা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় শপথ অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করতে নতুন মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির নগরপিতা হিসাবে নবনির্বাচিত আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। এছাড়া উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.