খালেদা জিয়ার জামিন স্থগিত

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য ৭ এপ্রিল পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন আদালত।

হাইকোর্টের দেয়া জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রোববার চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামানের আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট ফারুক হোসেন প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো.বশির উল্লাহ।

পরে ড. মো.বশির উল্লাহ বলেন, গত ৬ মার্চ এ মামলায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ ৬ মাসের জামিন দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিলো। আজ হাইকোর্টের দেয়া জামিনাদেশ স্থগিত করে ৭ এপ্রিল পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.