কাল দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট টিম

সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ না খেলেই দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট টিম। আগামীকাল শনিবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলতি সিরিজের তৃতীয় টেস্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচটি সমঝোতার ভিত্তিতে বাতিল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আজ স্থানীয় সময় দুপুরে ক্রাইস্টচার্চে মসজিদ আল নুরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমন এক ঘটনার পর খুব দ্রুত দেশে ফিরতে চাইছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তড়িঘড়ি করে সে ব্যবস্থাও করা হয়েছে। আগামীকাল (শনিবার) সিঙ্গাপুর এয়ারলাইনসের দুপুর ১২টার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) ফ্লাইটে দেশের বিমান ধরবে টাইগাররা।

হামলার সময় মসজিদটির খুব কাছেই ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। জুমার নামাজ আদায় করতে মসজিদে ঢোকার মুখে অজ্ঞাত এক নারীর কাছ থেকে হামলার সতর্কবার্তা পেয়ে কোনো রকমে বেঁচে ফিরেছেন মুশফিক, তামিমরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.