আধিপত্য বিস্তার কেন্দ্র করে নরসিংদীতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত

আধিপত্য বিস্তার কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে বিদ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন আরও ১২ জন। আজ ভোরে উপজেলার চরাঞ্চল মির্জাচরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মির্জাচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের ভাতিজা ইকবাল  হোসেন (৩০) ও একই গ্রামের আমানউল্লাহ (২৭)।

এ ঘটনায় গুরুতর আহত গুলিবিদ্ধ সাজ্জাদ হোসেন (২৮), আজিজুল ইসলাম (২৬) ও  রহমত উল্লাহকে (১৮) ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান যুবলীগের সভাপতি জাফর ইকবাল মানিকের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার ছেলে ফারুক ইসলামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলার মুখে  চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের সমর্থকরা এলাকা ছাড়া হন।

আজ ভোরে মানিকের সমর্থকরা এলাকায় প্রবেশের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে বিদ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন আরও ১২ জন। আজ ভোরে উপজেলার চরাঞ্চল মির্জাচরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মির্জাচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের ভাতিজা ইকবাল  হোসেন (৩০) ও একই গ্রামের আমানউল্লাহ (২৭)।

এ ঘটনায় গুরুতর আহত গুলিবিদ্ধ সাজ্জাদ হোসেন (২৮), আজিজুল ইসলাম (২৬) ও  রহমত উল্লাহকে (১৮) ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান যুবলীগের সভাপতি জাফর ইকবাল মানিকের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার ছেলে ফারুক ইসলামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলার মুখে  চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের সমর্থকরা এলাকা ছাড়া হন।

আজ ভোরে মানিকের সমর্থকরা এলাকায় প্রবেশের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.