অনশনরত ছাত্রীদের সাথে ডাকসু ভিপির একাত্মতা

রোকেয়া হলে অনশনরত ছাত্রীদের হেনস্থাকারী ছাত্রলীগ নেতাদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। তিনি অনশনকারী ছাত্র-ছাত্রীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, শিক্ষার্থীদের দাবানল জ্বলে ওঠার আগেই অভিযুক্তদের শাস্তি দিন। আজ দুপুরে রোকেয়া হলের অনশনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানাতে গিয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি বিশ^বিদ্যালয় প্রশাসনের প্রতি এ আহ্বান জানান।

নুরু বলেন, রোকেয়া হলের আবাসিক মেয়েরা গতকাল রাত ৯টা থেকে অনশনে বসছে, তাদের দাবি- এই হলের প্রভোস্টের পদত্যাগ, নির্বাচন পুনরায় দেয়া, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলনকারীদের নিরাপত্তা। আমি আমার বোনদের এই চারটি দাবির সঙ্গে একমত পোষণ করছি। বিশ^বিদ্যালয়ের প্রশাসনকে বলবো তারা যেনো আমার বোনদের সঙ্গে কথা বলে দাবি মেনে নেন।

ভিপি বলেন, গত রাতে আমার বোনদেরকে হেনস্থা করা হয়েছে। যারা ঢাকা বিশ^বিদ্যালয়ে এই ধরনের একটি অপসংস্কৃতির চর্চা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে যেনো প্রশাসন ব্যবস্থা নেয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.