মার্কিন কংগ্রেস বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা আমাদের জন্য লজ্জাজনক ও বিব্রতকর, বললেন সৈয়দ আবুল মকসুদ

গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, মার্কিন কংগ্রেস হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটি ট্রাম্পকে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য যে আহ্বান করেছে, সেটি আমাদের দেশে তাদের নির্বাচনী পর্যবেক্ষণ। তবে মার্কিন কংগ্রেস বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা আমাদের জন্য লজ্জাজনক ও বিব্রতকর।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একটা স্বাধীন সার্বভৌম দেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে মার্কিন কংগ্রেস এমন পর্যবেক্ষণ দিয়ে থাকে। আমাদের নির্বাচন কীভাবে হয়েছে, সেটি দেশের জনগণ, রাজনৈতিক নেতারা ভালো জানেন। তবে বহির্বিশ্বে আমাদের দেশর নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কথা বলাটাও আমাদের গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়। এটির কারণে প্রমাণ হয় আমাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিলো। যদিও ট্রাম্প আমাদের দেশের গণতন্ত্র রক্ষা বা কোনো কাজেই কিছু করতে পারবেন না। দেশের নির্বাচন হলো কি হলো না এটি বুঝবে এ দেশের জনগণ। তবে একাদশ নির্বাচনটি যে বর্হিবিশ্বে ও গ্রহণযোগ্য নয়, তা মার্কিন কংগ্রেসের এ ঘটনার মাধ্যমে প্রমাণ হয়। দেশে ভালো নির্বাচন হলে, গণতন্ত্র থাকলে কোনো প্রশ্ন উঠতো না। গণতন্ত্র নেই বলে প্রশ্ন ওঠে। তাই দেশে গণতন্ত্র রক্ষায় আমাদের রাজনীতিবিদদেরই কাজ করতে হবে। আমাদের দেশের রাজনীতি ও গণতন্ত্র নিয়ে যেন বহির্বিশ্বে কেউ কোনো প্রশ্ন না তুলতে পারে, সে ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.