দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
রোববার সন্ধ্যায় বিমানের ময়ুরপঙ্খী ফ্লাইটটি অবতরণ করে।

বিমানের ভেতরে ক্রুদের দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছেন— এমন অভিযোগে পুরো বিমানবন্দর আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।
বিমানের কয়েক যাত্রী পরিবর্তন ডটকমকে জানান, বিমানবন্দরে দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

এ ঘটনার পরপরই চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. হামিদুল আলম পরিবর্তন ডটকমকে বলেন, ‘এক অস্ত্রধারী ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করেন বলে খবর পেয়েছি।’

তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। এরপর বিস্তারিত জানানো যাবে।’

