আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেনঃওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন।

আজ শনিবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, অপজিশন শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য ভালো। বিএনপি দুর্বল হোক, সেটা আমরা চাই না। কিন্তু তারা নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয়ার আগেই হেরে যায়। তারা নালিশের রাজনীতি করছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.