৩০ শে ডিসেম্বরের নির্বাচনকে কলঙ্কজনক বলে মনোনয়ন প্রত্যাহার করলেন ডাঃ সাদিক

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের ঐক্যফ্রন্টের বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক নির্বাচনে অংশ নিচ্ছেন না। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তিনি।

এরআগে, জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মলন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন ডা. মইনুল হাসান সাদিক। এসময় তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন এক কলঙ্কজনক অধ্যায়। আইন শৃঙ্খলাবাহিনী ও প্রশাসনের সহায়তায় সরকার ভোট ডাকাতি করেছে। এ কারণে এ আসনেও নির্বাচনে অংশ নিবে না বিএনপি। এসময় জেলা ও সাদুল্যাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ২৭ জানুয়ারি এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের ঐক্যফ্রন্টের বিএনপির চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ডা. মইনুল হাসান সাদিক।

এর আগে, ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকে এ আসনে প্রার্থী ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর ড. টিআইএম ফজলে রাব্বী চৌধরী। তিনি গত ২০ ডিসেম্বর মারা গেলে ভোট গ্রহণ স্থগিত করে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.