সমালোচনায় আমরা বাধা দেবো নাঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদে বিরোধী দল বাধাহীনভাবে সরকারের সমালোচনার সুযোগ পাবে। আওয়ামী লীগ আগেও বিরোধী দলের সমালোচনায় বাধা দেবে না। এই সংসদেও দেবে না। আজ একাদশ সংসদের সূচনা দিনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের সকলকে আমি এটুকু বলতে চাই যে গণতান্ত্রিক ধারায় সমালোচনা সবসময় গুরুত্বপূর্ণ। আমি এটুকু আশ্বাস দিতে পারি যে এই সমালোচনা আমাদের বিরোধী দলে যারা আছেন তারা যথাযথভাবে করতে পারবেন। এখানে আমরা কোন বাধা সৃষ্টি করব না। প্রধানমন্ত্রী বলেন, দেশে যাতে একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে সরকার সেজন্য কাজ করবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.