প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যুবরণ , শুদ্ধস্বর ডটকম কমের শোক প্রকাশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর (৭২) আজ বুধবার রাত ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

আমানুল্লাহ কবীরের মৃত্যুর খবর তার ছেলে শাতিল কবীর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আমানুল্লাহ কবীর ডায়াবেটিস ও লিভারের নানা জটিলতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বছরের শুরুতে অসুস্থতার কারণে আমানুল্লাহ কবীর শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পরে চিকিৎসকদের পরামর্শে ইবনে সিনা থেকে তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়।

প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন। সাংবাদিকতা জগতে রয়েছে তার সাড়ে চার দশকের অবদান।

২০১৩ সালের সেপ্টেম্বরে দেশের প্রথম অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে যোগ দেন আমানুল্লাহ কবীর। শুদ্ধস্বর ডটকমের পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি এবং তার আত্মার শান্তি কামনা করছি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.