প্রধানমন্ত্রী ১৪ই ফেব্রুয়ারি জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন

তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে তিনি আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি জার্মানিতে অবস্থান করবেন।

এরপর আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও দ্বিপক্ষীয় সম্মেলনে অংশ নিতে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত রবিবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিউনিখে নিরাপত্তা সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে সাইডলাইনে বৈঠক হতে পারে শেখ হাসিনার। জানা গেছে, নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ অতিথিরা আসছেন।

তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে। সেখানে চলমান রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি তুলে ধরতে পারেন তিনি।

সফরের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সভাপতিত্বে দুটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.