প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করায় ৭ বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি বিকৃত করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় মনির হোসেন নামের এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন ঢাকার একটি আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলমগীর হোসেন ও সুব্রত নামের দুই আসামি খালাস পেয়েছেন।

বুধবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস্ সামছ জগলুল হোসেন এ রায় দেন।
রায় ঘোষণার সময় মনির হোসেন আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। দন্ডিত মনির হোসেন টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি বিকৃত করার অভিযোগে ২০১৩ সালে সাটুরিয়া থানায় মামলা হয়। আসামি করা হয় মনির হোসেন, আলমগীর হোসেন, সুব্রত ও প্রভাব চন্দ্র সরকারকে। পরের বছর এই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। অভিযোগ গঠনের সময় অব্যাহতি পান আসামি প্রভাব চন্দ্র। অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর ১৪ জনের সাক্ষ্য দেন।।সূত্র মানবজমিন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.