নিয়ম-শৃঙ্খলার দরকার কি?

ট্রাফিক সপ্তাহে শত চেষ্টার পরও সড়কে শৃঙ্খলা ফিরে না আসার কারণে হতাশা প্রকাশ করেছে কর্তাব্যক্তিরা। প্রশ্ন হলো- সড়কে বা জনজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনার দরকার কি? মানুষকে শুধু শুধু কষ্ট দিয়ে কি লাভ? যেভাবে চলছে চলুক না। যা হবার নয়, তা কোনোদিন হবার নয়। যাদের চরিত্র নেই, চিন্তাচেতনায় শৃঙ্খলা নেই, আছে শুধু ভ্রষ্টাচার, তাদের কাজকর্মে শৃঙ্খলা আসবে কিভাবে!! আমরা শৃঙ্খল জানি, শৃঙ্খলা জানি না। আর শৃঙ্খলা ছাড়া দেশ কি চলছে না? যুগ যুগ ধরে চলে আসছে তো। দেশের কোন সেক্টরে শৃঙ্খলা আছে বলুন তো দেখি একটু শুনি। জাতি হিসেবে আমরা অতিমাত্রায় উশৃঙ্খল ও স্বেচ্ছাচারী। যারা শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর, তারা নিজেরাই দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারী ও উশৃঙ্খল। ক্ষমতায় থাকা ছাড়া আমাদের নেতানেত্রীদের কি আর কোনো ভিশন বা মিশন আছে? নেই। উশৃঙ্খল আচরণ, দুর্নীতি, মর্দাঙ্গী, গুন্ডামী, ভন্ডামী, খুন, ধর্ষণ, স্বেচ্ছাচািরতা, চুরি, ডাকাতি, তোষামোদী, সুবিধা আদায়ে অন্ধ দলবাজদের পদলেহন আমাদের জাতীয় কালচার বা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। কেন আপনারা আমাদের এই ঐতিহ্যবাহী জাতীয় সংস্কৃতিকে শুধু শুধু ধ্বংস করার অপতৎপরতা চালাচ্ছেন? আমরা তো চলমান ঐতিহ্যবাহী এই কালচারের সাথে সহবাসে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তাই আপনাদের আর কোনো সমস্যা নেই, ভয়ও নেই। নিশ্চিত থাকুন, কোথাও কোনো শৃঙ্খলা না থাকার জন্য এ দেশের মানুষ আর কোনোদিন আন্দোলন তো দূরের কথা, প্রতিবাদও করবে না।

20190119_212653

লেখক / মুনিরউদ্দিন আহমেদ 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.