হাস্যকর কারণ দেখিয়ে বাতিল হলো শফী আহমেদের মনোনয়ন

নেত্রকোনা-৪: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকা শফী আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (২ ডিসেম্বর) বেলা আনুমানিক ১২টার দিকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় এই বাতিল আদেশ দেন জেলা রিটার্নিং অফিসার মইনুল হোসেন।

মনোনয়ন বাতিল প্রসঙ্গে জেলা প্রশাশক ও রিটার্নিং অফিসার স্বাক্ষরিত কাগজে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী, দ্বৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত ১০ জন ভোটারের সরেজমিনে যাচাইয়ে ৪ জন ভোটারের সঠিক তথ্য পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে এ তথ্যের ভিত্তিতে কোন দুই ভোটারকে বাড়িতে তাদের পাওয়া যায়নি ও কোন দুই ভোটারের সই স্বাক্ষর ও তথ্যাদির মিল খুজে পাওয়া যায়নি তা জানাতে অপারগতা প্রকাশ করেন সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.