রেজা কিবরিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা

রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে নির্বাচন করতে রেজা কিবরিয়ার আর কোনো বাধা নেই। আজ শুক্রবার আপিল শুনানির দ্বিতীয় দিনে রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেয় কমিশন। রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে গণফোরামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

সম্প্রতি ড. কামাল হোসেনের গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। এরপর ২৮ নভেম্বর গণফোরাম থেকে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

যাচাই-বাছাইয়ের দিন ২ ডিসেম্বর রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করেন হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। কারণ হিসেবে বলা হয়, সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ডিভিশন এবং ঢাকা ব্যাংক থেকে অভিযোগের ভিত্তিতে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.