বিএনপি-জামায়াতের কাছ থেকে অর্থ নিন আর নৌকা মার্কায় ভোট দিনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপি-জামায়াত আবার অবৈধ টাকা দিয়ে ভোট কেনার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াতের কাছ থেকে অর্থ নিন আর নৌকা মার্কায় ভোট দিন, এটাই এখনকার স্লোগান। কারণ ক্ষমতায় থাকতে তারা দুর্নীতি করে টাকার পাহাড় বানিয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ভিডিও কনফারেন্সে রাজশাহীর ছয়টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.