নোয়াখালীতে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা, ব্যালট বাক্স লুট

নোয়াখালী-২ নির্বাচনী আসনের (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক) সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বরী ইউনিয়নের মধ্য এবতেদায়ী নূরানী মাদরাসা কেন্দ্রে হামলায় প্রিজাইডিং অফিসার, সোনাইমুড়ি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান ও নির্বাচনী কর্মকর্তা শেখ ফরিদসহ সাতজন আহত হয়েছেন। এছাড়া লুট করা হয়েছে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। শনিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

আহত প্রিজাডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে প্রিজাডিং অফিসারকে ঢাকায় প্রেরণ পাঠানো হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জসিমউদ্দিন জানান, তার মাথা ও পিঠের আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে। শেখ ফরিদসহ আরও চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ জানান, শনিবার রাত ১১টায় বিএনপি-জামায়ত কর্মীরা হামলায় চালিয়ে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম লুট করে। জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শনে আছেন।

ওই আসনের বিএনপি প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের সঙ্গে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.