রাতেই কেন্দ্র দখল এবং এজেন্টদের বের করে দেয়া সহ ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বগুড়ার ২ আসনের প্রার্থী নাগরিক ঐক্যের আহব্বায়ক মাহামুদুর রহমান মান্না নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল ঘোষণার আহব্বান জানিয়েছেন । জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষনেতা শুদ্ধস্বর ডটকমকে বলেন গতকাল রাত থেকেই পুলিশ বিজিবির সহায়তায় আওয়ামীলীগ জাতীয় পার্টির কর্মীরা ব্যালট পেপারে সিল মেরে ভরে রেখেছে । তাই তিনি দাবী জানাচ্ছি নির্বাচন স্থগিত করে নতুন তফসিল ঘোষণা করার আহব্বান জানাচ্ছি ।

