নির্বাচন কমিশন যথেষ্ট নিরেপেক্ষঃ এইচ টি ইমাম

নির্বাচন কমিশন এখন পর্যন্ত যথেষ্ট নিরপেক্ষ ভূমিকায় রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। তিনি বলেছেন, নির্বাচন কমিশন যথেষ্ট নিরপেক্ষ ও নির্মোহ রয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, কয়েকটি জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। পটুয়াখালী, ময়মনসিংহের ফুলপুর, মানিকগঞ্জের সিংগাইর, পাবনার শাহাজাদপুর ও নরসিংদী জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে এবং তাদের ঘরবাড়ি ভাংচুর করেছে। নির্বাচন কমিশনকে আমরা সতর্ক করলাম এসব ঘটনায় দায়িদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে আমরা কমিশনকে অনুরোধ করেছি। অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হোক।
এইটি ইমাম বলেন, সব অভিযোগের বিষয়ে কমিশন জানত না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.