ডক্টর কামাল অসুস্থ , সংবাদ সম্মেলন স্থগিত

জাতীয় ঐক্যফ্রন্টের আজকের জরুরি সংবাদ সম্মেলনটি আজ আর হচ্ছে না। ফ্রন্টের শীর্ষ নেতা অসুস্থ হয়ে পড়ায় সংবাদ সম্মেলন স্থগিত করে আগামীকাল দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর পুরনো পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। আজ দুপুরে সেটি ২৪ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।

ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ড. মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন-ড. কামাল অসুস্থবোধ করায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলনের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর হামলা, নির্বাচনী প্রচারে বাধা, ইসির ভূমিকাসহ নানা ইস্যুতে কথা বলবেন ড. কামাল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.