নির্বাচন কমিশনে পুলিশ বিষয়ে সিইসির সঙ্গে ড. কামালের বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য মোস্তফা মহসিন মন্টু। আজ বুধবার ড.কামাল হোসেনের সঙ্গে তার মতিঝিলের চেম্বারে পুলিশের সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মোস্তফা মহসিন মন্টু বলেন, ইসিতে পুলিশের বিষয়ে যেভাবে বলা হচ্ছে, সেভাবে বলা হয়নি। মহান মুক্তিযুদ্ধে পুলিশের অনেক ভূমিকা ছিলো। তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশ দিয়ে লাঠিয়াল বাহিনীর মতো আচরণ করছে সরকার।
এছাড়া ছাপাখানায় দলীয় পোস্টার আটকে দেয়ার পর পুলিশ গিয়ে ছাড়ানোর জন্য এ বাহিনীকে ধন্যবাদ ।

