গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি সম্ভব নয়— মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অনেক মিডিয়ায় দেখেছি- আওয়ামী লীগ গণতন্ত্রে নয়, সমৃদ্ধির ওপর জোর দিচ্ছে। এটা ঠিক না। অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশে সমৃদ্ধি হচ্ছে।’
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নোয়াখালী-৩ আসনে (বেগমগঞ্জ) আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ কিরনের সমর্থনে বেগমগঞ্জ চৌরাস্তায় আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, উনসত্তরের পর আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে এসেছে। বন্দুকের নল উঁচিয়ে নয়।

