ক্ষমতায় গেলে অবশ্যই ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হবেঃ মীর্জা ফখরুল

ক্ষমতায় গেলে অবশ্যই ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকালে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, কিছুদিন আগে বেশ কয়েকটি অনলাইন গণমাধ্যম বন্ধ করার সুপারিশ করেছিল। আজ শীর্ষ নিউজ, পরিবর্তন ডটকম, প্রিয় ডটকমসহ সেই গণমাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, গণমাধ্যম যখন সেলফ সেন্সরশিপ শুরু করে তখন মানুষ ব্লগের প্রতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝোঁকে। কিন্তু আজ সেগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ার উপরে ভয়াবহ অত্যাচার চালানো হচ্ছে। ফখরুল বলেন, আমরা একটা অসমতল ভূমিতে নির্বাচনে অংশ নিতে যাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.