এরশাদ চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেনঃ রাঙা

শুদ্ধস্বর রিপোর্ট ।  নতুন     মহাসচিব  নির্বাচিত হয়ে ডাকা প্রথম সংবাদ সন্মেলনে মশিউর রহমান রাঙা জানালেন, উন্নত চিকিৎসার জন্য দু একদিনের মধ্যে ‘দেশের বাইরে’ যেতে পারেন পার্টি চেয়ারম্যান।
রাঙা বলেন, আমাদের রক্তের হিমোগ্লোবিন যেখানে ১২, সেখানে স্যারের ১০। তিনি দুর্বল হয়ে পড়ছেন। আজ সকালেও আমি তাকে দেখে এসেছি। চিকিৎসকরা তাকে দেখছেন। দু একদিনের মধ্যে তিনি দেশের বাইরে যেতে পারেন। তিনি সুস্থ আছেন। তবে হাঁটতে পারছেন না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.