শনিবার রাতে হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালি এ তথ্য নিশ্চিত করেন। এখন থেকে জাপা চেয়ারম্যানের অনুপস্থিতে চেয়ারম্যানের সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালন করবেন রুহুল আমিন হাওলাদার।
তাঁর পদমর্যাদা হবে পার্টির চেয়ারম্যানের পরে তথা দ্বিতীয় স্থান। জাপার গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , শুদ্ধস্বর রিপোর্ট

