এবার শুয়ে পড়লেন লতিফ সিদ্দিকী

 

নির্বাচনী প্রচারণা চালানোর সময় গাড়িবহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী জেলা রিটার্নিং কর্মকতা ও জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলামের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন সেই দুপুরে। বেড, কাঁথা, বালিশ বিছিয়ে বসে পড়েন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী।

এরপর সন্ধ্যা গড়িয়ে রাত হলেও একটুও নড়েননি তিনি। বরং তাঁবু গেঁড়ে, লেপ নিয়ে রাত্রিযাপনের সব প্রস্তুতি সেরে শুয়ে পড়েছেন তিনি। স্থান ছাড়বেন নাদাবি আদায় না হওয়া পর্যন্ত।

রবিবার বেলা ১২টার দিকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কালিহাতী উপজেলার গোহালিয়া ইউনিয়নের সরাতৈল এলাকায় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এরপর দুপুর ২টা থেকে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সামনের রাস্তায় ধর্মঘট পালন শুরু করেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে দেখে যায়, রাতে থাকার জন্য ডিসি অফিসের সামনের রাস্তায় তাঁবু টাঙানো হয়েছে। আর ভেতরে মাটিতে পাটি ও তোষক বিছানো হয়েছে। প্রচণ্ড শীতের কারণে সেখানে লেপ গায়ে দিয়ে শুয়ে রয়েছেন লতিফ সিদ্দিকী।

এসময় লতিফ সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, আগামী সংসদ নির্বাচনে আমার বিজয় নিশ্চিত জেনে বর্তমান সংসদ সদস্য হাসান ইমান খানের সমর্থকরা আমার গাড়িবহরে হামলা চালায়। যাতে আমি নির্বাচন থেকে সরে যাই। কিন্তু আমি তো আওয়ামী লীগের বাইরে নই। বর্তমান এমপি সোহেল হাজারীর কারণে আওয়ামী লীগের যে সুনাম এ আসনে ক্ষুণ্ণ হয়েছে তা দূর করতেই সাধারণ মানুষ আমাকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.